শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

স্বপ্ন দেখছি

হন্তদন্ত হয়ে এক ব্যক্তি থানায় এসেছেন। থানার ওসির সামনের চেয়ারে বসে বললেন, ‘ওসি সাহেব, আমার স্ত্রী হারিয়ে গেছে। দ্রুত ব্যবস্থা নিন।’
মুখ তুলে ওসি সাহেব জানতে চাইলেন, ‘কবে?’
‘এক মাস আগে’
‘এত দিন পরে এসে অভিযোগ করছেন কেন?’ বললেন ওসি।
‘না মানে, গতকাল পর্যন্ত আমার মনে হয়েছে, আমি স্বপ্ন দেখছি।’

কোন ছাগলের চিঠি

‘এই কাউসার, এই চিঠিটা আমার রুমমেটকে দিয়ে আসো তো।’ বললেন রুবেল ভাই।
গেলাম রুবেল ভাইয়ের রুমমেট বিশাল রাগী ক্যাডেট হাসান ভাইয়ার কাছে। বললাম, ‘ভাই, চিঠি।’ হাসান ভাইয়ের ঘুম ভেঙে গেল। রেগে–মেগে জিজ্ঞেস করলেন, ‘কোন ছাগলের চিঠি?’
: ভাই, আপনার।
: কোন গাধা লিখেছে?
: ভাই, আপনার বাবা!

জর্দা খান

আমার বাসার মোড়ের পানের দোকান পার হতে গেলেই এই কৌতুকটা মনে পড়ে।
একবার আবুল তার বন্ধু হারুনকে নিয়ে হাঁটতে বের হয়েছে।
গলির মোড়ের পানের দোকানের সামনে দাঁড়িয়ে আবুল বলল, ‘দেখি, একটা পান দ্যান তো।’
পানের দোকানদার স্বভাবতই জানতে চাইলেন, ‘কী দিয়ে খাবেন?’
আবুল বলল, ‘দাঁত দিয়ে।’
: না, আমি জানতে চাইলাম কীভাবে খাবেন?
: কেন, চিবিয়ে খাব। উত্তর দিল আবুল।
: আরে, আমি বললাম সঙ্গে কী খান?
: তিনি হারুন খান, আমার বন্ধু।
: ভাই, আমি বললাম আপনি কী জর্দা খান?
: না, আমি আবুল খান

Disqus Shortname

Comments system